মধ্যপ্রাচ্যে সংঘাত দ্রুত বন্ধে পুতিন-এরদোয়ানের ফোনালাপ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান ফোনালাপ করেছেন। তাদের এই কথোপকথনে মধ্যপ্রাচ্যের সংঘাতের নেতিবাচক পরিণতি, বিশেষ করে এনার্জি ক্ষেত্রে প্রভাব নিয়ে আলোচনা হয়েছে বলে ক্রেমলিনের প্রেস সার্ভিস জানিয়েছে।
বিজ্ঞাপন
ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, পারস্য উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান সামরিক ও রাজনৈতিক উত্তেজনা নিয়ে দুই নেতা গভীরভাবে মতবিনিময় করেন। তারা উল্লেখ করেন, চলমান সংঘাত শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক পর্যায়েও গুরুতর প্রভাব ফেলছে। বিশেষ করে জ্বালানি, আন্তর্জাতিক বাণিজ্য এবং লজিস্টিকস খাত বড় ধরনের চাপে পড়ছে।
টেলিফোন আলোচনার সময় দুই নেতা এছাড়াও এ বিষয়ে একমত পোষণ করেছেন যে, যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি প্রয়োজন এবং অঞ্চলের সকল দেশের বৈধ স্বার্থকে অন্তর্ভুক্ত করে শান্তি স্থাপনের উদ্যোগ গ্রহণ করা উচিত।
বিজ্ঞাপন
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এমন আহ্বান জানিয়ে চীন। ওই অভিযানে এখন পর্যন্ত ১,৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলি খামেনিও রয়েছে।
এর জবাবে ইরান ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব হামলায় হতাহতের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষতি হয়েছে। পাশাপাশি বৈশ্বিক বাজার ও আন্তর্জাতিক বিমান চলাচলেও এর প্রভাব পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
বিজ্ঞাপন
বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ জোরদারের ওপর জোর দিচ্ছে সংশ্লিষ্ট দেশগুলো।








