Logo

দুবাইয়ে মার্কিন কোম্পানির ভবন লক্ষ্য করে ইরানের হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ এপ্রিল, ২০২৬, ১২:১৩
দুবাইয়ে মার্কিন কোম্পানির ভবন লক্ষ্য করে ইরানের হামলা
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ইন্টারনেট সিটি এলাকায় একটি ভবনে প্রতিহত করা ড্রোন বা মিসাইলের ধ্বংসাবশেষ আছড়ে পড়েছে। শনিবার সকালে সংঘটিত এ ঘটনায় লক্ষ্যবস্তু ছিল যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের একটি ভবন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ঘটনার আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে অবস্থিত একাধিক মার্কিন প্রতিষ্ঠানে হামলার হুমকি দেয়। তারা ওরাকল, অ্যামাজন ও ফেসবুকসহ ১৮টি প্রতিষ্ঠানের একটি তালিকাও প্রকাশ করে। সেই তালিকায় থাকা একটি প্রতিষ্ঠান ওরাকলের ভবনে শনিবার সকালের ঘটনায় প্রতিহত হওয়া হামলার ধ্বংসাবশেষ গিয়ে পড়ে।

দুবাই মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ‘এ ঘটনায় সেখানে কোনো আগুন লাগা বা হতাহতের ঘটনা ঘটেনি।’

বিজ্ঞাপন

এর আগে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের রাজধানী আবুধাবির হাবসান গ্যাস স্থাপনায় ইরানের হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি মিসরের ব্যক্তি। আর আহতদের মধ্যে দুজন পাকিস্তানি ও দুজন মিসরীয় হিসেবে শনাক্ত হয়। গতকাল শুক্রবার এ হামলা হয়।

হাবসান গ্যাস স্থাপনা আমিরাতের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস প্রসেসিং কেন্দ্র। হামলার পর সেখানে আগুন ধরে যায়। এতে স্থাপনাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে। এর জেরে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা পদক্ষেপ নেওয়া শুরু করে ইরান। শুরুতে এসব হামলা সামরিক অবকাঠামোতে সীমাবদ্ধ থাকলেও ধীরে ধীরে বাণিজ্যিক স্থাপনাও টার্গেটে চলে আসে।

তবে দুবাইয়ের সর্বশেষ ঘটনায় ঠিক কোন মাত্রায় যুক্তরাষ্ট্রের স্থাপনাকে সরাসরি লক্ষ্য করা হয়েছিল, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।

সূত্র: রয়টার্স, আলজাজিরা

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD