ইরানের হামলায় কাঁপল ইসরায়েল, ক্ষতিগ্রস্ত ড্রোন প্রস্তুতকারী কারখানা

ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ অ্যারোস্পেস কোম্পানি অ্যারোসেন্টিনেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোররাতের দিকে চালানো এই হামলায় কোম্পানিটির উৎপাদন কেন্দ্রের নিকটবর্তী এলাকায় প্রায় ৪০০ কেজি ওজনের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে আশপাশে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এরপর শুক্রবার ( ৩ এপ্রিল) রাতজুড়ে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। দেশটির নেগেভ অঞ্চলের একটি শিল্প কারখানা সরাসরি হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি পেতাহ তিকভা, রশ হা’আইন এবং ব্রাক শহরেও হামলার খবর পাওয়া গেছে। এসব হামলার মধ্যে ব্রাক শহরে অন্তত একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
অ্যারোসেন্টিনেল মূলত স্বল্প ও মাঝারি পাল্লার ড্রোন উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। তাদের তৈরি ড্রোন সীমান্ত নজরদারি, কৌশলগত সামরিক অভিযান এবং গোয়েন্দা কার্যক্রমে ব্যবহৃত হয়ে থাকে। এই ড্রোনগুলো কম শব্দে প্রায় ৯০ মিনিট পর্যন্ত উড়তে সক্ষম এবং তথ্য সংগ্রহ ও প্রেরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিজ্ঞাপন
জানা গেছে, অ্যারোসেন্টিনেলের ড্রোন অতীতে বিভিন্ন গোপন অভিযানে ব্যবহৃত হয়েছে, যার মধ্যে অপারেশন ‘রোয়ারিং লায়ন’ উল্লেখযোগ্য। এসব ড্রোনের মাধ্যমে শত্রু অবস্থান শনাক্ত করা এবং বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করার কাজ পরিচালিত হয়েছে।
মাগেন ডেভিড আডম এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তাদের বাহিনী কেন্দ্রীয় ইস্রায়েলে হামলা হওয়া স্থানে পৌঁছাচ্ছে এবং জনসাধারণকে সেই এলাকার কাছাকাছি না থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞাপন
অ্যারোসেন্টিনেল কোম্পানির বিবৃতিতে বলা হয়েছে, আমাদেরকে উচ্চ-মূল্যের কৌশলগত লক্ষ্য হিসেবে টার্গেট করা হয়েছে, যা আমাদের সিস্টেমের গুণমান, প্রাসঙ্গিকতা ও কার্যকরী গুরুত্ব প্রদর্শন করে।
অ্যারোসেন্টিনেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে দাবি করেছে, তাদের প্রতিষ্ঠানকে একটি উচ্চমূল্যের কৌশলগত লক্ষ্য হিসেবে বেছে নেওয়া হয়েছে, যা তাদের প্রযুক্তির গুরুত্ব ও কার্যকারিতার প্রমাণ বহন করে। তারা আরও জানায়, সরাসরি আঘাতের পরও কর্মীদের পেশাদারিত্ব ও দ্রুত পদক্ষেপের কারণে গুরুত্বপূর্ণ জ্ঞানভাণ্ডার ও কার্যকর সম্পদ সুরক্ষিত রাখা সম্ভব হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ক্ষয়ক্ষতি সত্ত্বেও প্রতিষ্ঠানটি দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরতে প্রস্তুতি নিচ্ছে এবং অল্প সময়ের মধ্যেই উৎপাদন পুনরায় শুরু করার পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: দ্য জেরুজালেম পোস্ট








