ড্রোন হামলায় কুয়েতের তেল স্থাপনায় আগুন

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই কুয়েত-এর একাধিক তেল স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ে এবং উল্লেখযোগ্য আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
বিজ্ঞাপন
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, হামলার পরপরই দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন যাতে আশপাশের স্থাপনায় ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে বিশেষ সতর্কতা নেওয়া হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, জ্বালানি অবকাঠামোয় এ ধরনের হামলা চলমান আঞ্চলিক সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে এবং বৈশ্বিক তেলবাজারে অস্থিরতা বাড়াতে পারে।
বিজ্ঞাপন
এদিকে নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের একটি সামরিক অভিযান নিয়েও পাল্টাপাল্টি দাবি উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে অভিযানটিকে সফল বলে উল্লেখ করলেও, ইরান তা অস্বীকার করেছে।
ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতামুল আম্বিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাইলট উদ্ধারে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং অভিযানে অংশ নেওয়া বাহিনীর ওপর প্রতিরোধ গড়ে তোলা হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, উদ্ধার অভিযানের সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, এই অভিযানের সাফল্যের দাবি করে যুক্তরাষ্ট্র আসলে নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছে।
সূত্র: আল-জাজিরা








