টানা ৩৭ দিন ধরে ইন্টারনেট বিচ্ছিন্ন ইরান

ইরানে টানা ৩৭ দিন ধরে চলা ইন্টারনেট ব্ল্যাকআউট বিশ্বব্যাপী নতুন রেকর্ড তৈরি করেছে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস।
বিজ্ঞাপন
সংস্থাটির তথ্য অনুযায়ী, দেশজুড়ে সম্পূর্ণ ইন্টারনেট বন্ধের এই সময়কাল এখন পর্যন্ত অন্য যেকোনো দেশের তুলনায় দীর্ঘতম। ইতোমধ্যে এটি ৩৭ দিন বা প্রায় ৮৬৪ ঘণ্টায় পৌঁছেছে, যা পূর্বের সব জাতীয় পর্যায়ের ইন্টারনেট বন্ধের রেকর্ড ভেঙে দিয়েছে।
নেটব্লকস জানায়, বিশ্বের বিভিন্ন দেশে আংশিক বা নির্দিষ্ট অঞ্চলে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ থাকার নজির থাকলেও, পুরো দেশে একযোগে এত দীর্ঘ সময় ধরে সম্পূর্ণ ব্ল্যাকআউটের ঘটনা আগে দেখা যায়নি।
এই দীর্ঘমেয়াদি সংযোগ বিচ্ছিন্নতার ফলে ইরানের সাধারণ মানুষ কার্যত বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে আল জাজিরা।
বিজ্ঞাপন
সূত্র: আল জাজিরা








