Logo

ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে না ফ্রান্স

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ এপ্রিল, ২০২৬, ১৯:১১
ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে না ফ্রান্স
ছবি: সংগৃহীত

ফ্রান্স জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তারা ইসরায়েলকে কোনো আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করছে না। ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভট্রিন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, “ফ্রান্স ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে না। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহারের জন্য কিছু যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে, যেমন আইরন ডোমের উপাদান। এছাড়া কিছু সরঞ্জাম শুধুমাত্র পুনঃরপ্তানির জন্য অনুমোদিত, যার একটি অংশ আমাদের নিজস্ব সশস্ত্র বাহিনীর প্রয়োজনে ব্যবহৃত হয়।”

এর আগে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশে থেকে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসনে ফ্রান্স অংশ নেবে না।

বিজ্ঞাপন

ম্যাক্রোঁর এই অবস্থানের পর ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ক্ষোভ প্রকাশ করে বলেন, “ফ্রান্সকে আর ইসরায়েলের বন্ধু হিসেবে বিবেচনা করা যায় না।”

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রোঁর সমালোচনা করে অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কথিত আগ্রাসনের বিষয়ে তিনি নীরব অবস্থান নিয়েছেন।

সূত্র: প্রেসটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD