মঙ্গলবার ইরানের “সব কিছু ধ্বংস” করে দেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশে শক্ত হুমকি দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানিয়েছেন, মঙ্গলবার ইরানে সবকিছু ধ্বংস করা হবে।
বিজ্ঞাপন
ট্রাম্প লিখেছেন, “মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎ কেন্দ্র ও সেতুর দিন, সব কিছু একসাথে ধ্বংস করা হবে। এখনই হরমুজ প্রণালি খুলে দাও, না হলে জাহান্নামে পড়তে হবে। আল্লাহর কাছে দোয়া করো।”
হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণের ওপর আগেও তিনি হুমকি দিয়েছিলেন। সোমবারের মধ্যে প্রণালি না খোলার ক্ষেত্রে তিনি ইরানে ‘পুরো নরক’ নামিয়ে আনার সতর্কতা দিয়েছিলেন।
বিজ্ঞাপন
এর আগে মধ্যস্থতাকারীরা যুদ্ধ শেষের সম্মানজনক শর্তে অগ্রগতির চেষ্টা করলেও ট্রাম্পের হুমকির সময়সীমা আরও বাড়ানো হয়।
ট্রাম্পের পোস্টের প্রেক্ষিতে বলা হয়েছে, মার্কিন বিশেষ বাহিনী শত্রু সীমার ভেতর থেকে নিখোঁজ এক পাইলটকে উদ্ধার করেছে। ওই পাইলট ইরানের সামরিক বাহিনীর হামলায় দক্ষিণাঞ্চলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর নিখোঁজ ছিলেন।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর শুক্রবার থেকে শনিবার পর্যন্ত পরিচালিত তল্লাশি ও উদ্ধার অভিযানে পাইলটকে উদ্ধার করা হয়। ট্রাম্প জানিয়েছেন, পাইলট আহত হলেও বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।








