৪ বছর বয়সী যমজ কন্যাশিশুকে কূপে ফেলে হত্যা করল বাবা

ভারতের তেলেঙ্গানার করিমনগর জেলায় একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে, যেখানে চার বছর বয়সী যমজ কন্যাশিশুদের মধ্যে একজনকে কূপে ফেলে হত্যা করার অভিযোগ উঠেছে শিশুর বাবার বিরুদ্ধে। অপর যমজ শিশুর মরদেহও পরে উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, অভিযুক্ত শ্রীশৈলম ছয় বছর আগে মৌনিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে জন্ম নেয় যমজ কন্যা গীতাংশি ও গীতান্বিকা। ছেলে সন্তানের প্রত্যাশা থাকায় শিশুর জন্মের পর থেকেই শ্রীশৈলম সন্তুষ্ট ছিলেন না।
আরও পড়ুন: হরমুজ প্রণালি চালু নিয়ে ইরান-ওমানের বৈঠক
পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় পারিবারিক বিরোধের এক পর্বের পরে শ্রীশৈলম দুই শিশুকে গ্রামের উপকণ্ঠে কৃষিজমির কাছে নিয়ে যান। সেখানে কূপে ফেলে তাদের হত্যা করা হয় বলে সন্দেহ করা হচ্ছে। পরে কূপ থেকে গীতাংশির মরদেহ উদ্ধার করা হয়, আর অপর যমজ শিশুর গীতান্বিকাকে কয়েক ঘণ্টার অনুসন্ধানের পর পুলিশ ও দক্ষ সাঁতারুরা জীবিত উদ্ধার করেন।
বিজ্ঞাপন
স্থানীয়রা অভিযুক্তকে ধরে মারধর করার পর পুলিশের হাতে হস্তান্তর করেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। শিশুদের কূপে ফেলার আগে কোনো বিষ প্রয়োগ করা হয়েছিল কি না তা পুলিশ খতিয়ে দেখছে।
করিমনগর রুরাল সার্কেল ইনস্পেক্টর এ. নিরঞ্জন রেড্ডি জানিয়েছেন, পারিবারিক বিরোধ এবং কন্যাসন্তান জন্ম নিয়ে বাবার অসন্তোষ এই নির্মম ঘটনার মূল কারণ বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
সূত্র: এনডিটিভি








