Logo

যুক্তরাষ্ট্র পঙ্গু হয়ে গেছে: বারাক ওবামা

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
যুক্তরাষ্ট্র পঙ্গু হয়ে গেছে: বারাক ওবামা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মত একটি দেশের প্রাথমিক বিদ্যালয়ে নির্বিচারে গুলি চালিয়ে ২১ জনকে হত্যা। এ ঘটনায় যেমন ক্ষুব্ধ দেশ, তেমনি ক্ষুব্ধ দেশটির সাবেক প্রেসিডেন্ট...

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের মত একটি দেশের প্রাথমিক বিদ্যালয়ে নির্বিচারে গুলি চালিয়ে ২১ জনকে হত্যা। এ ঘটনায় যেমন ক্ষুব্ধ দেশ, তেমনি ক্ষুব্ধ দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এ ঘটনায় রিপাবলিকান আইনপ্রণেতা ও দেশটির ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনকে সম্পূর্ণভাবে দায়ী করেছেন তিনি।

টুইট বার্তায় ওবামা বলেছেন, ‘ভয় নয় বরং একটি বন্দুক লবি ও একটি রাজনৈতিক দলের দ্বারা যুক্তরাষ্ট্র প্যারালাইজড বা পঙ্গু হয়ে গেছে। দেশজুড়ে বাবা-মায়েরা তাদের বাচ্চাদের বিছানায় শুইয়ে দিচ্ছেন, গল্প শোনাচ্ছেন, গান গাইছেন। তবে তারা চিন্তিত যে, আগামীকাল তাঁরা তাদের বাচ্চাদের স্কুলে নামিয়ে দেওয়ার পর কিংবা তাদের নিয়ে মুদি দোকান বা অন্য কোনো জায়গায় যাওয়ার পর কী ঘটতে পারে! রাজনৈতিক দলগুলো চাইলে এ ধরনের সহিংসতা প্রতিরোধ করতে পারে। কিন্তু, তাঁরা কোনো ব্যবস্থা গ্রহণ করতে ইচ্ছুক নয়।’

বিজ্ঞাপন

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন উভালদের পুলিশ কর্মকর্তা পিট আরেদোন্দো বলেন, হামলা হওয়া ওই প্রাথমিক বিদ্যালয়ে হামলায় যারা নিহত হয়েছে তারা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের বয়স সাধারণত ৭ থেকে ১০ বছরের মধ্যে হয়ে থাকে। এ ছাড়া সেখানকার তিন শিক্ষকও নিহত হয়েছেন। ১৮ বছর বয়সী বন্দুকধারী সালভাদর রামোস পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ওই সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়। ওই বন্দুকধারী একাই হামলা চালিয়েছেন। তবে কেন হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।

গ্রেগ অ্যাবোট আরও বলেন, ‘বন্দুকধারী সালভাদর রামোস গাড়ি নিয়ে ওই স্কুলে ঢুকেছিলেন। তাঁর হাতে একটি বন্দুক ছিল। ধারণা করা হচ্ছে, তাঁর সঙ্গে আরেকটি রাইফেল ছিল।’

নেক্কারজনক এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির জাতীয় পতাকা আগামী ২৮ মে পর্যন্ত অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। ধারণা করা হচ্ছে, বুধবার (২৫ মে) হোয়াইট হাউস থেকে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।

বিজ্ঞাপন

এদিকে, এই হামলা ১০ দিন আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোর একটি সুপারমার্কেটে গুলি চালানো হয়। এতে ১০ জন নিহত হয়। ওই সময় যে গুলি চালিয়েছিলেন তাঁর বয়সও ছিল ১৮ বছর। পুলিশ ধারণা করছে, সেটি ছিল বিদ্বেষপ্রসূত অপরাধ।

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD