Logo

দেশের সার্বভৌমত্ব রক্ষায় শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাবো

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল, ২০২৬, ১৮:০৫
দেশের সার্বভৌমত্ব রক্ষায় শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাবো
ছবি: সংগৃহীত

দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। তিনি বলেছেন, যেকোনো হুমকির মোকাবিলায় স্থল, আকাশ ও সমুদ্র—সব ক্ষেত্রেই প্রস্তুত রয়েছে ইরানি সশস্ত্র বাহিনী।

বিজ্ঞাপন

রোববার দেওয়া এক বক্তব্যে হাতামি জানান, দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রতিনিয়ত সামরিক সক্ষমতা জোরদার করা হচ্ছে। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে যেকোনো ‘শত্রু’ মোকাবিলায় প্রস্তুত থাকার কথাও উল্লেখ করেন তিনি।

সেনাপ্রধান বলেন, আত্মত্যাগের আদর্শে অনুপ্রাণিত ইরানি সেনারা দায়িত্ব পালনে অটল। প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD