Logo

এবার আলোচনা ব্যর্থ হলে, ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুগুলো ধ্বংস করা হবে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল, ২০২৬, ১৯:১৩
এবার আলোচনা ব্যর্থ হলে, ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুগুলো ধ্বংস করা হবে
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন করছে। তবে এরপরও তিনি আশা প্রকাশ করেছেন, দুই দেশের মধ্যে শিগগিরই একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে।

বিজ্ঞাপন

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। একই বিষয়ে এবিসি নিউজের সাংবাদিক জোনাথন কার্ল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ট্রাম্পের মতে ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি সম্ভব এবং তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন এটি হবেই—সহজ বা কঠিন যেকোনো উপায়ে।

কার্ল বলেন, ‘‘মার্কিন প্রেসিডেন্ট তাকে বলেছেন, এই চুক্তি হবেই। যেভাবেই হোক—সহজভাবে হোক বা কঠিনভাবে। এটি হতে যাচ্ছে। আপনি আমার উদ্ধৃতি দিতে পারেন।’’

বিজ্ঞাপন

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, তার প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছেন এবং তারা সোমবার সন্ধ্যায় সেখানে পৌঁছাবেন।

যুক্তরাষ্ট্র একটি ন্যায্য ও যুক্তিসঙ্গত প্রস্তাব দিচ্ছে, যা ইরান গ্রহণ করবে বলে তিনি আশা করেন। অন্যথায় ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

ট্রাম্প সতর্ক করে বলেন, আলোচনা ব্যর্থ হলে ইরানের সঙ্গে “ভদ্র আচরণের সময় শেষ” হয়ে যাবে এবং লক্ষ্যবস্তু অবকাঠামো দ্রুত ধ্বংস করা সম্ভব।

বিজ্ঞাপন

সূত্র: বিবিসি, আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD