হরমুজে মাইন শনাক্তে ড্রোন-রোবট ব্যবহার করছে যুক্তরাষ্ট্র

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিরাপদ রাখতে সমুদ্রভিত্তিক ড্রোন ও স্বয়ংক্রিয় রোবট ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
ওয়াল স্ট্রিট জার্নালের খবরে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে বলা হয়, মাইন শনাক্ত ও অপসারণে মানবচালিত ও স্বয়ংক্রিয় প্রযুক্তির সমন্বয় করা হচ্ছে। এর মূল লক্ষ্য হলো দ্রুত প্রণালিটি স্ক্যান করে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখা।
সামরিক বিশ্লেষকদের মতে, প্রাথমিকভাবে দ্রুত স্ক্যানিংয়ের মাধ্যমে সন্দেহজনক মাইন বা বিস্ফোরক শনাক্ত করা হয়। এরপর সেগুলো নিষ্ক্রিয় করতে পানির নিচে পরিচালিত বিশেষ ধরনের ‘সি রোবট’ ব্যবহার করা হয়।
বিজ্ঞাপন
মার্কিন নৌবাহিনীর সাবেক ভাইস অ্যাডমিরাল কেভিন ডোনেগান জানিয়েছেন, মানববিহীন আন্ডারওয়াটার যান ব্যবহারের ফলে অল্প সময়েই ছোট নৌপথের নিরাপত্তা যাচাই সম্ভব হচ্ছে, যেখানে আগে একই কাজ করতে সপ্তাহ লেগে যেত।
সূত্র: আল জাজিরা








