Logo

আগের চেয়েও ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত বাড়াচ্ছে ইরান: আইআরজিসি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল, ২০২৬, ১৯:৩৯
আগের চেয়েও ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত বাড়াচ্ছে ইরান: আইআরজিসি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের আগের সময়ের তুলনায় আরও দ্রুত গতিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত করছে ইরান—এমন দাবি করেছেন দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি।

বিজ্ঞাপন

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত, রক্ষণাবেক্ষণ ও পুনর্নির্মাণ কার্যক্রমের ভিডিও প্রকাশ করে তিনি বলেন, যুদ্ধবিরতির সময়ে এসব অস্ত্রের উৎক্ষেপণ ব্যবস্থা পুনরায় সচল করার গতি যুদ্ধ শুরুর আগের সময়কেও ছাড়িয়ে গেছে।

জেনারেল মুসাভি আরও বলেন, “বর্তমান যুদ্ধবিরতির সময় ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ সরঞ্জাম আধুনিকায়ন ও পুনর্গঠনের কাজ আগের চেয়ে বেশি গতিতে চলছে।”

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, ইরানের কাছে থাকা তথ্য অনুযায়ী প্রতিপক্ষ দেশগুলো নিজেদের চাহিদা পূরণে সক্ষম নয় এবং তারা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে সীমিত পরিমাণে গোলাবারুদ আনতে বাধ্য হচ্ছে।

আইআরজিসি কমান্ডারের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “যুদ্ধের এই ধাপেও তারা পরাজিত হয়েছে। তারা হরমুজ প্রণালি এবং লেবাননসহ পুরো অঞ্চল নিয়ন্ত্রণে রাখতে পারেনি।”

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD