বন্ধ হরমুজ প্রণালি, ২ তেলবাহী ট্যাংকার ফিরিয়ে দিলো ইরান

মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাংকারকে ফিরে যেতে বাধ্য করেছে ইরান। ইরানি বাহিনীর সতর্কবার্তার পর জাহাজ দুটি পথ পরিবর্তন করে ফিরে যায়। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের চলমান সামুদ্রিক অবরোধের কারণে তারা এই পদক্ষেপ নিয়েছে।
বিজ্ঞাপন
তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বতসোয়ানা ও অ্যাঙ্গোলার পতাকাবাহী ওই দুটি জাহাজ অনুমোদন ছাড়াই হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। এরপরই সতর্কবার্তা দিয়ে তাদের থামানো হয় এবং গন্তব্য পরিবর্তন করতে বাধ্য করা হয়।
আরও পড়ুন: সৌর ও বায়ু শক্তিতে রেকর্ড গড়ছে চীন
শনিবার ইরান জানায়, প্রণালিতে নিয়ন্ত্রণ আরও কঠোর করা হচ্ছে। একই সঙ্গে নাবিকদের সতর্ক করে বলা হয়, এই গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ কার্যত আবারও বন্ধ রয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, হরমুজ প্রণালি বন্ধ করে ইরান যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করে কোনো সুবিধা আদায় করতে পারবে না।
সূত্র: আল জাজিরা








