Logo

সৌর ও বায়ু শক্তিতে রেকর্ড গড়ছে চীন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল, ২০২৬, ২০:১৮
সৌর ও বায়ু শক্তিতে রেকর্ড গড়ছে চীন
ছবি: সংগৃহীত

নবায়নযোগ্য জ্বালানি খাতে দ্রুত অগ্রগতির মধ্য দিয়ে নতুন রেকর্ড গড়ছে চীন। সাম্প্রতিক সময়ে দেশটির সৌর ও বায়ু বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধিকে বিশ্লেষকরা অভূতপূর্ব বলে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের মে মাসে চীন প্রায় ৯৩ গিগাওয়াট সৌর বিদ্যুৎ সক্ষমতা যুক্ত করেছে, যা প্রতি সেকেন্ডে প্রায় ১০০টি সোলার প্যানেল স্থাপনের সমান। একই সময়ে বায়ু বিদ্যুৎ খাতে যুক্ত হয়েছে ২৬ গিগাওয়াট, যা প্রায় ৫ হাজার ৩০০টি উইন্ড টারবাইনের সমতুল্য।

গত বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়েই দেশটি ১৯৮ গিগাওয়াট সৌর এবং ৪৬ গিগাওয়াট বায়ু বিদ্যুৎ সক্ষমতা যুক্ত করেছে। এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন ইন্দোনেশিয়া বা তুরস্কের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এর ফলে চীনের মোট সৌর বিদ্যুৎ সক্ষমতা এক হাজার গিগাওয়াট ছাড়িয়েছে, যা বিশ্বব্যাপী মোট সক্ষমতার প্রায় অর্ধেকের সমান।

জলবায়ু নীতিতে চীন ও যুক্তরাষ্ট্রের অবস্থানও ভিন্ন। যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে, যেখানে বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।

অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নবায়নযোগ্য জ্বালানি খাতকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে বিবেচনা করছেন।

বিজ্ঞাপন

যদিও চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ, একই সঙ্গে এটি পরিষ্কার জ্বালানি প্রযুক্তির সবচেয়ে বড় উৎপাদক ও ব্যবহারকারী দেশ হিসেবেও অবস্থান ধরে রেখেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD