Logo

হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, তদন্তে সিক্রেট সার্ভিস

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ এপ্রিল, ২০২৬, ১১:৫৬
হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, তদন্তে সিক্রেট সার্ভিস
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছে গোলাগুলির একটি ঘটনা ঘটেছে। রোববার ভোররাতের দিকে এ ঘটনার পর তদন্ত শুরু করেছে মার্কিন সিক্রেট সার্ভিস।

বিজ্ঞাপন

সংস্থাটি জানায়, স্থানীয় সময় মধ্যরাতের পরপরই ওয়াশিংটন ডিসির লাফায়েত পার্ক এলাকার আশপাশে গুলির খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রেসিডেন্টের বাসভবনের উত্তরের পার্ক ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়।

প্রাথমিকভাবে কোনো সন্দেহভাজনকে আটক করা যায়নি এবং এ ঘটনায় কেউ আহত হয়েছেন—এমন তথ্যও পাওয়া যায়নি। তবে একটি গাড়ি ও এক সন্দেহভাজন ব্যক্তির সন্ধান চলছে।

বিজ্ঞাপন

ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতেই অবস্থান করছিলেন। নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, হোয়াইট হাউসের স্বাভাবিক কার্যক্রম চালু রয়েছে, তবে সতর্কতামূলকভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গুগলিয়েলমি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তদন্তের কারণে কিছু সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, যা পরে খুলে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত এখনো চলমান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD