Logo

ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, নিহত ২

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ এপ্রিল, ২০২৬, ১১:২২
ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, নিহত ২
ছবি: সংগৃহীত

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী হাইফায় একটি আবাসিক ভবনে ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন নিহত এবং অন্তত ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা পড়েছিলেন, যাদের মধ্যে এখনও দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস হাইফা শাখার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

বিজ্ঞাপন

গতকাল রবিবার বিকেলে হাইফার আবাসিক এলাকায় একটি ৫ তলা ভবনে আঘাত হানে একটি ইরানি ক্ষেপণাস্ত্র। এত ১১ জন আহত হন এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন আরও ৪ জন।

ঘটনার পরপরই দমকল বাহিনী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার অভিযান শুরু করে। আহতদের ধ্বংসস্তূপ থেকে বের করে দ্রুত চিকিৎসার জন্য ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)-এর হাইফা শাখায় পাঠানো হয়।

বিজ্ঞাপন

এছাড়া নিখোঁজ ৪ জনকে উদ্ধারে রোববার রাতভর অভিযান চালিয়ে ধ্বংস্তূপের ভেতর থেকে ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। বাকি ২ জনকে উদ্ধারে এখনও তৎপরতা জারি আছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর তথ্য অনুসারে, রোববার ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটির ওয়্যারহেডের ওজন ছিল ৪৫০ কেজি।

বিজ্ঞাপন

সূত্র : টাইমস অব ইসরায়েল

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD