‘মানসিকভাবে নিয়ন্ত্রণ হারাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প’

তেহরানের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফোয়াদ ইজাদি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক উগ্র ভাষা ও ক্রমাগত হুমকি প্রমাণ করে তিনি মানসিকভাবে নিয়ন্ত্রণ হারাচ্ছেন। আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে অধ্যাপক ইজাদি ট্রাম্পের বর্তমান রাজনৈতিক অবস্থান এবং মানসিক অস্থিরতার বিশ্লেষণ দিয়েছেন।
বিজ্ঞাপন
অধ্যাপক ইজাদির মতে, ট্রাম্প বর্তমানে প্রচণ্ড রাজনৈতিক চাপের মধ্যে রয়েছেন। তিনি আশা করেছিলেন মাত্র তিন দিনের মধ্যে ইরানে শাসনব্যবস্থা পরিবর্তন সম্ভব হবে, কিন্তু বাস্তবে সেই লক্ষ্য অর্জিত না হওয়ায় তিনি হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন। এই ব্যর্থতার প্রভাবে ট্রাম্পের ভাষায় উগ্রতা এবং কুরুচিপূর্ণ মন্তব্যের প্রকাশ ঘটছে।
ইজাদি আরও বলেছেন, এই পরিস্থিতিতে ইরানের নেতৃত্ব আশা করছে যে ট্রাম্প কোনো এক পর্যায়ে নিজেকে ‘বিজয়ী’ ঘোষণা করে যুদ্ধের অবসান ঘটাতে পারেন। তবে তিনি সতর্ক করেছেন, ট্রাম্পের সঙ্গে এমন কোনো সমঝোতা ইরানের জন্য লাভজনক হওয়ার সম্ভাবনা নেই।
বিজ্ঞাপন
তিনি বলেন, কোনো ইরানি রাজনীতিকের পক্ষে ট্রাম্পের মতো একজন নেতার হাতে দেশের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া ‘রাজনৈতিক আত্মহত্যা’ সমতুল্য হবে, যা সাধারণ মানুষ মেনে নেবে না। তাই ক্রমবর্ধমান হুমকির মধ্যে ইরানের নীতিনির্ধারকরা অত্যন্ত সতর্কতার সঙ্গে পরবর্তী পদক্ষেপ বিবেচনা করছেন।
সূত্র: আলজাজিরা








