Logo

জ্বালানি সংকটে সপ্তাহে দুই দিন ছুটি ঘোষণা করলো নেপাল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ এপ্রিল, ২০২৬, ১৩:৩৩
জ্বালানি সংকটে সপ্তাহে দুই দিন ছুটি ঘোষণা করলো নেপাল
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব পড়ায় বৈশ্বিক জ্বালানি সংকট তীব্র হয়ে উঠেছে। এর প্রেক্ষাপটে নেপাল সরকার সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি একদিন থেকে দুই দিন (শনিবার ও রবিবার) করার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

গত রোববার (৫ এপ্রিল) জরুরি মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নেপাল সরকারের মুখপাত্র সাসমিত পোখরেল বলেন, জ্বালানি সরবরাহের অস্বস্তিকর পরিস্থিতিই এই পদক্ষেপের মূল কারণ। নতুন নিয়ম অনুযায়ী, সরকারি অফিস সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

জ্বালানি সংকট মোকাবিলার জন্য সরকার পেট্রোল ও ডিজেলচালিত যানবাহনকে ধীরে ধীরে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করছে, তবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

প্রায় ৩ কোটি জনসংখ্যার নেপালে নিজস্ব তেল বা জীবাশ্ম জ্বালানির উৎস নেই। দেশটির জ্বালানি চাহিদা প্রায় সম্পূর্ণ ভারত নির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়া-পড়ার প্রভাব সরাসরি পড়ছে। এরই মধ্যে, গত বৃহস্পতিবার বিমান জ্বালানির দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে। তবে মূল্য বৃদ্ধির পরও অন্যান্য জ্বালানি পণ্যে বড় অঙ্কের লোকসান হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD