Logo

পাকিস্তানের ‘গজব লিল-হক’ অভিযান : আফগানিস্তানে ৪০ দিনে ৭৯৬ সেনা নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ এপ্রিল, ২০২৬, ১৫:২৫
পাকিস্তানের ‘গজব লিল-হক’ অভিযান : আফগানিস্তানে ৪০ দিনে ৭৯৬ সেনা নিহত
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে পাকিস্তানের সেনা অভিযান ‘গজব লিল-হক’-এর কারণে গত ৪০ দিনে ৭৯৬ তালেবান যোদ্ধা নিহত এবং ১ হাজার ৪৩ জনেরও বেশি আহত হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি বলেন, “অপারেশন গজব লিল-হক শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৭০০ ঘণ্টা অতিক্রান্ত হয়েছে। এই সময়কালে আফগানিস্তানে নিহত তালেবান যোদ্ধার সংখ্যা ৭৯৬ এবং আহত ১ হাজার ৩৯ জনের বেশি।”

তারার আরও জানান, অভিযান চলাকালীন তালেবান সেনাবাহিনীর ২৮৬টি ছাউনি ধ্বংস করা হয়েছে এবং ৪৪টি ছাউনি পাকিস্তানি সেনাদের নিয়ন্ত্রণে এসেছে। এছাড়া আফগান সেনাবাহিনীর ২৪৯টি ট্যাংক, সাঁজোয়া যান, আর্টিলারি গান ও ড্রোন ধ্বংস করা হয়েছে।

বিজ্ঞাপন

২ ও ৩ এপ্রিল পাকিস্তান-আফগান সীমান্তে সম্মুখ যুদ্ধে ৩৭ তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে তারার উল্লেখ করেছেন।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) নিয়ে দীর্ঘদিন ধরে তিক্ততা রয়েছে। পাকিস্তান টিটিপিকে নিষিদ্ধ করেছে এবং অভিযোগ করে, আফগানিস্তানের তালেবান সরকার তাদের আশ্রয়, গোলাবারুদ ও রসদ দিয়ে সহযোগিতা করছে। আফগান তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।

গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়ার প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় ৮০-এর বেশি নিহত হয়। এরপর ২৬ ফেব্রুয়ারি আফগান সেনারা পাকিস্তানের সীমান্তবর্তী সেনাচৌকিগুলোতে হামলা চালায়, যাকে পাকিস্তান ‘অপারেশন গজব লিল-হক’ নামে প্রতিশোধমূলক অভিযান হিসেবে চালাচ্ছে। এই অভিযান এখনও অব্যাহত রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD