Logo

তৃণমূল কংগ্রেস বেআইনি অনুপ্রবেশকারীদের দিচ্ছে আশ্রয়: মোদি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ এপ্রিল, ২০২৬, ১৫:৩৫
তৃণমূল কংগ্রেস বেআইনি অনুপ্রবেশকারীদের দিচ্ছে আশ্রয়: মোদি
ছবি: সংগৃহীত

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম নির্বাচনি জনসভা করেছেন। রোববার (৫ এপ্রিল) উত্তরবঙ্গের কোচবিহারের রাসমেলা ময়দানে অনুষ্ঠিত সভায় তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

বিজ্ঞাপন

মোদী বলেন, তৃণমূল ভোটব্যাংকের রাজনীতি চালানোর জন্য বেআইনি অনুপ্রবেশকারীদের জন্য দরজা খুলে দিয়েছে। এতে রাজ্যের ভৌগোলিক জনবিন্যাস পরিবর্তিত হচ্ছে এবং নিরাপত্তার সমস্যা তৈরি হচ্ছে। তিনি দাবি করেন, ভারত সরকার এই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করছে এবং অন্যান্য দেশও অনুরূপ পদক্ষেপ নিচ্ছে।

তিনি আরও বলেন, তৃণমূল সরকারের এই নীতি সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ করছে এবং জনবিন্যাসে পরিবর্তন আনছে। মোদী জানিয়েছেন, বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ ঠেকানো হবে এবং নির্বাচনের পর কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি আরও অভিযোগ করেন, তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের রক্ষা করছে এবং তাদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরেই বিজেপির শক্ত অবস্থানের এলাকা। তাই নরেন্দ্র মোদী প্রথম নির্বাচনি জনসভা এখানে করে দলীয় কর্মী ও সমর্থকদের মনোবল বাড়াতে চাইছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD