Logo

যুদ্ধ নয়, সংকট নিরসনে আলোচনায় জোর কাতারের প্রধানমন্ত্রীর

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ এপ্রিল, ২০২৬, ১৫:৫২
যুদ্ধ নয়, সংকট নিরসনে আলোচনায় জোর কাতারের প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক আলোচনার ওপর জোর দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। তিনি সতর্ক করে বলেন, এই অঞ্চলে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে ভয়াবহ প্রভাব ও গুরুতর পরিণতি দেখা দিতে পারে।

বিজ্ঞাপন

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেসের সঙ্গে টেলিফোন আলাপে কাতারের প্রধানমন্ত্রী সাম্প্রতিক সংকট নিয়ন্ত্রণে যৌক্তিক পদক্ষেপ এবং দ্রুত আলোচনার টেবিলে ফেরার গুরুত্বের ওপর জোর দেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই নেতা ইরানের ‘অযৌক্তিক আগ্রাসন’ বন্ধের প্রয়োজনীয়তায় একমত হয়েছেন।

এসময় স্পেনের পররাষ্ট্রমন্ত্রী কাতারের প্রতি সংহতি প্রকাশ করে উত্তেজনা হ্রাস, বেসামরিক অবকাঠামোর রক্ষা এবং জ্বালানি খাতের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। দুই নেতা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক প্রচেষ্টার বিকল্প নেই বলেও মত দেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD