আব্বাস আরাগচির সঙ্গে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো’র সঙ্গে রবিবার (৫ এপ্রিল) ফোনালাপে মার্কিন হামলার সম্ভাব্য প্রভাব নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের অবকাঠামোর ওপর যে কোনো হামলা কেবল দেশীয় সীমায় সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক জ্বালানি ও অর্থনীতিতেও ধ্বংসাত্মক প্রভাব ফেলবে এবং এর দায়ভার শুধুমাত্র মার্কিন কর্মকর্তাদের ওপরই পড়বে।
বিজ্ঞাপন
আরাগচি আরও বলেন, হুমকি কার্যকর হলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী তাতে চূড়ান্ত ও ব্যাপক জবাব দেবে। তিনি এটিকে যুদ্ধাপরাধ ও গণহত্যা স্বাভাবিকীকরণের চেষ্টার অংশ হিসেবে উল্লেখ করেছেন।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো এই সময় যুদ্ধ শেষ করার প্রয়োজনীয়তা এবং কূটনৈতিক সমাধানের গুরুত্বে জোর দেন। এছাড়া দুই দেশের কূটনীতিকরা কনস্যুলার বিষয় সম্পর্কেও আলোচনা করেছেন।








