মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের আইআরজিসি প্রধান নিহত

মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল সাঈদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন। তিনি সোমবার সকালে নিহত হন।
বিজ্ঞাপন
আইআরজিসি এক বিবৃতিতে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, “মার্কিন-ইসরায়েলি সন্ত্রাসী হামলায় মেজর জেনারেল সাঈদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন।” বিবৃতিতে অন্য কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি গত দুই দশক ধরে পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। গত ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিনের সংলাপ অনুষ্ঠিত হয়, যা কোনো সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয়।
বিজ্ঞাপন
এরপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে ইরানে সামরিক অভিযান শুরু করে। অভিযানের প্রথম দিনেই ইরানের সামরিক ও সরকারি প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা নিহত হন।
হামলার প্রতিশোধে ইরান উপসাগরীয় অঞ্চলের ছয় দেশ—সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মার্কিন সেনাঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে, যা এখনও অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার শুরু থেকে এ পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১,৩৪০ জনে পৌঁছেছে।








