Logo

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে না : ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ এপ্রিল, ২০২৬, ১৩:১৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে না : ইরান
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) ঘোষণা দিয়েছে, হরমুজ প্রণালি আর কখনো আগের মতো চলাচলের জন্য উন্মুক্ত থাকবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য।

বিজ্ঞাপন

রোববার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, পারস্য উপসাগরের আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ জলপথে বিদেশি আধিপত্যের যুগ শেষ হয়ে গেছে। আইআরজিসি জানিয়েছে, ‘নতুন ব্যবস্থা’ কার্যকর করতে তারা সামরিক প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এর আগে ইরানের পার্লামেন্টে একটি খসড়া আইন অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। এতে হরমুজ প্রণালিতে ট্রানজিট ফি আরোপ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং তেহরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকরকারী দেশগুলোর প্রবেশাধিকার সীমিত করার প্রস্তাব রয়েছে। প্রস্তাবনায় ইরানের নিজস্ব মুদ্রায় ফি পরিশোধের বাধ্যবাধকতাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে হুমকি দিয়েছেন, যদি হরমুজ প্রণালি খুলে না দেওয়া হয়, তাহলে মঙ্গলবার ইরানে সবকিছু ধ্বংস করা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD