Logo

ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ‘যুদ্ধাপরাধে উসকানি’ হিসেবে দেখছে ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ এপ্রিল, ২০২৬, ১৩:৫৬
ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ‘যুদ্ধাপরাধে উসকানি’ হিসেবে দেখছে ইরান
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় খুলে না দিলে মঙ্গলবার ইরানের সবকিছু ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন। ইরান তার এই হুমকিকে ‘যুদ্ধাপরাধে উসকানি’ হিসেবে অভিহিত করেছে।

বিজ্ঞাপন

রোববার ট্রাম্প হুমকি দিয়ে বলেন, হরমুজ প্রণালি পুনরায় কার্যকর না হলে দেশটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়বে। এর পর ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা তার মন্তব্যকে ‘বিপজ্জনক খেলা’ এবং সাধারণ মানুষের জন্য মারাত্মক ক্ষতির কারণ হিসেবে আখ্যায়িত করেছেন।

ইরান দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের দুটি সি-১৩০ যুদ্ধবিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করেছে। এই ঘটনায় এক মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ধ্বংস হওয়ার পর নিখোঁজ কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্পের হুমকি আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং সামরিক উত্তেজনা বাড়ানোর মতো ঘটনা হিসেবে বিবেচিত হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD