হরমুজ প্রণালিতে টোল নিবে ইরান, ব্যারেলপ্রতি ১ ডলার

যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালির ব্যবহার নিয়ন্ত্রণে নতুন শর্ত আরোপ করেছে তেহরান। এর ২ নম্বর শর্ত অনুযায়ী, প্রণালিতে চলাচলকারী প্রতিটি জাহাজকে প্রতি ব্যারেলের জন্য ১ ডলারের সমপরিমাণ ক্রিপ্টোকারেন্সি প্রদান করতে হবে।
বিজ্ঞাপন
ইরানের তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল রপ্তানিকারক ইউনিয়নের মুখপাত্র হামিদ হোসেইনি জানিয়েছেন, জাহাজগুলোকে তাদের বহনযোগ্য মালামালের বিস্তারিত তথ্য ইমেইলের মাধ্যমে ইরানকে জানাতে হবে। যাচাই প্রক্রিয়া শেষ হলে কয়েক সেকেন্ডের মধ্যে অর্থ বিটকয়েনে পরিশোধ করতে হবে, যাতে তা নিষেধাজ্ঞার আওতায় না আসে। এ ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনো অস্ত্র এই জলপথে প্রবেশ করতে না পারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তারা এই উদ্যোগকে যৌথভাবে বাস্তবায়নের পরিকল্পনা করছে, যা প্রণালির নিরাপত্তা নিশ্চিত করবে এবং অন্যান্য দেশের জাহাজের সুরক্ষাও বাড়াবে।
বিজ্ঞাপন
হরমুজ প্রণালি ইরানের উপকূল সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি কার্যত বন্ধ থাকায় তেলের বৈশ্বিক দাম বৃদ্ধি পেয়েছিল। ইরান সীমিতভাবে প্রণালিটি খুলে দিতে পারে এবং প্রতিদিন প্রায় ১২টি জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার কথা ভাবছে।
সূত্র: রয়টার্স








