Logo

যেকোনো সময় যুদ্ধ আবারও শুরু করতে প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ এপ্রিল, ২০২৬, ১৬:৫২
যেকোনো সময় যুদ্ধ আবারও শুরু করতে প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে কঠোর বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু করার জন্য প্রস্তুত রয়েছে তার দেশ এবং পরিস্থিতি অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

বুধবার (৮ এপ্রিল) টেলিভিশনে দেওয়া এক সংবাদ সম্মেলনে ইরানকে উদ্দেশ করে এই সতর্কবার্তা দেন তিনি। নেতানিয়াহুর দাবি, গত ছয় সপ্তাহের সংঘাতে ইরানের সক্ষমতায় বড় ধাক্কা দেওয়া হয়েছে এবং ইসরায়েল এখন আগের তুলনায় আরও শক্তিশালী অবস্থানে রয়েছে।

তিনি বলেন, এখনও বেশ কিছু কৌশলগত লক্ষ্য পূরণ বাকি রয়েছে। এর মধ্যে ইরানের ইউরেনিয়াম মজুদ সম্পূর্ণ অপসারণ একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা প্রয়োজনে চুক্তির মাধ্যমে অথবা সামরিক শক্তি প্রয়োগ করে নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

নেতানিয়াহু স্পষ্ট করে বলেন, যুদ্ধবিরতি মানেই ইসরায়েলের সামরিক অভিযান শেষ হয়ে যাওয়া নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের ভিত্তিতেই এই সাময়িক বিরতি কার্যকর হয়েছে। পাশাপাশি ইসলামাবাদে সম্ভাব্য আলোচনায় ইরান দুর্বল অবস্থানে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথাও পুনর্ব্যক্ত করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চালিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD