ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর ড্রোন হামলা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়, উত্তর ইসরায়েলের ইর’অন বসতিতে অবস্থানরত সেনাদের ওপর এই হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার।
বিজ্ঞাপন
হিজবুল্লাহ তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে জানায়, তাদের দেশ ও জনগণের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই ধরনের প্রতিক্রিয়া অব্যাহত থাকবে।
এদিকে লেবাননে চলমান সংঘাতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার প্রকাশিত নতুন তথ্য অনুযায়ী, গত মাসে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ২ হাজার ২০ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে নারী, শিশু এবং চিকিৎসা ও জরুরি সেবাকর্মীরাও রয়েছেন। আহতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৪৩৬ জনে দাঁড়িয়েছে বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে উচ্চপর্যায়ের আলোচনা হলেও কোনো যুদ্ধবিরতি বা সমঝোতায় পৌঁছানো যায়নি। শেষ পর্যন্ত কোনো চুক্তি ছাড়াই মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদ ত্যাগ করে।
রোববার স্থানীয় সময় সকাল ৭টা ০৮ মিনিটে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদ বিমানবন্দর থেকে ‘এয়ার ফোর্স টু’ বিমানে করে ওয়াশিংটনের উদ্দেশে রওনা দেন এবং পরে তিনি প্রতিনিধি দলসহ দেশে পৌঁছান।
বিজ্ঞাপন
সূত্র: আল জাজিরা








