Logo

ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো পুনরুদ্ধারে কাজ শুরু ইরানের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল, ২০২৬, ১৫:৪০
ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো পুনরুদ্ধারে কাজ শুরু ইরানের
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে কাজ শুরু করেছে ইরান। দেশটির লক্ষ্য, আগামী দুই মাসের মধ্যে তেল শোধন ও বিতরণ ব্যবস্থার প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ সক্ষমতা ফিরিয়ে আনা।

বিজ্ঞাপন

ইরানের উপ-তেলমন্ত্রী রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে জানান, হামলার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে রিফাইনারি, পাইপলাইন, তেল ডিপো এবং বিমান জ্বালানি সরবরাহ কেন্দ্র বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো মেরামত ও ধ্বংসাবশেষ অপসারণে ইতোমধ্যে বিশেষজ্ঞ দল মাঠে কাজ শুরু করেছে। বিশেষ করে লাভান দ্বীপের রিফাইনারির ক্ষতি কাটিয়ে তুলতে দ্রুতগতিতে সংস্কার কার্যক্রম চলছে।

বিজ্ঞাপন

কর্মকর্তারা জানিয়েছেন, ওই রিফাইনারির একটি অংশ আগামী ১০ দিনের মধ্যেই পুনরায় চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, দ্রুত অবকাঠামো পুনরুদ্ধার সম্ভব হলে বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ কিছুটা কমতে পারে।

এদিকে সৌদি আরবও জানিয়েছে, সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত কয়েকটি জ্বালানি স্থাপনার কার্যক্রম ইতোমধ্যে পুনরায় চালু করা হয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে দৈনিক প্রায় ৭০ লাখ ব্যারেল তেল পরিবহনের পূর্ণ সক্ষমতা ফিরে এসেছে।

বিজ্ঞাপন

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD