হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে, টোল বাধ্যতামূলক

হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং এই পথ ব্যবহার করতে হলে টোল পরিশোধ করতে হবে—এমন মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজী বাবাই।
বিজ্ঞাপন
তিনি জানান, প্রণালিটি তেহরানের জন্য একটি ‘রেড লাইন’ এবং এখানে যাতায়াতকারী জাহাজগুলোকে ইরানের মুদ্রা রিয়ালে টোল দিতে হবে।
বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন হয়। ফলে এটি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।
বিজ্ঞাপন
এদিকে পাকিস্তানে ইরানের সঙ্গে কয়েক ঘণ্টার বৈঠকের পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সংবাদ সম্মেলনে হরমুজ প্রণালির বিষয়টি উল্লেখ করেননি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এই প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।
সূত্র: মেহরস নিউজ এজেন্সি








