Logo

ইরান আলোচনায় আসুক বা না আসুক, এতে কিছু যায় আসে না: ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল, ২০২৬, ১১:৩৮
ইরান আলোচনায় আসুক বা না আসুক, এতে কিছু যায় আসে না: ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান এখন আলোচনায় ফিরলেও বা না ফিরলেও এতে তার কোনো গুরুত্ব নেই। পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান সরাসরি আলোচনা ব্যর্থ হওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প দাবি করেন, আলোচনায় অগ্রগতি না হওয়ার প্রধান কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে সরে না আসার অনীহা।

পরে ওয়াশিংটনের কাছে মেরিল্যান্ডে অবস্থিত জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও একই অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। ট্রাম্প বলেন, “তারা আলোচনায় ফিরে আসুক বা না আসুক, এতে আমার কিছু যায় আসে না।”

তিনি আরও বলেন, ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে ইরান তাদের পারমাণবিক অস্ত্র অর্জনের আগ্রহ স্পষ্ট করেছে। তবে তার অবস্থান পরিষ্কার—ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না।

বিজ্ঞাপন

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD