মার্কিন যুদ্ধজাহাজ ‘সমুদ্রের তলদেশে’ পাঠিয়ে দেওয়ার হুমকি ইরানের

ইরানের হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলের বন্দরগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধ জোরদার হওয়ার পর পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে ইরানের এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অবরোধ কার্যকর করতে আসা মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোকে ‘সমুদ্রের তলদেশে পাঠানো হবে’।
বিজ্ঞাপন
ইরানের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আলেদ্দিন বুরুজার্দি এ মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অবরোধের নির্দেশ দিয়েছেন, তা ভিত্তিহীন প্রচারণা ছাড়া আর কিছুই নয়।
বুরুজার্দি আরও দাবি করেন, বাস্তবে এ ধরনের অবরোধ কার্যকর করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই। পাশাপাশি তিনি উল্লেখ করেন, ন্যাটোভুক্ত দেশগুলোও এই উদ্যোগে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না বলে তার ধারণা।
বিজ্ঞাপন
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালিতে যেকোনো বিদেশি আগ্রাসন পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে। মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক বলেন, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে।
তিনি আরও সতর্ক করে বলেন, শুধু হরমুজ প্রণালিই নয়, ওমান সাগরসহ যেকোনো এলাকায় বিদেশি আগ্রাসনের ঘটনা ঘটলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সামরিক প্রতিক্রিয়াও জানাতে দ্বিধা করবে না ইরান।
বিজ্ঞাপন
ইরানের সরকারি এ কর্মকর্তা বলেছেন, হরমুজ প্রণালি, ওমান সাগরে ট্রাম্পের সামরিক পদক্ষেপ ব্যর্থ হবে। এরমাধ্যমে যুক্তরাষ্ট্র আরও পরাজিত হবে।








