Logo

সংকট সমাধানে যুদ্ধবিরতি নয়, চুক্তিই অগ্রাধিকার: ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল, ২০২৬, ১৩:১৩
সংকট সমাধানে যুদ্ধবিরতি নয়, চুক্তিই অগ্রাধিকার: ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পক্ষপাতী নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, সংকট সমাধানে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার চেয়ে একটি স্থায়ী সমঝোতা চুক্তি করাই বেশি গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের ওয়াশিংটন প্রতিনিধি জোনাথন কার্লকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়— ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কি না। জবাবে তিনি বলেন, “এটা যেকোনো দিকেই যেতে পারে, তবে আমার মনে হয় চুক্তিই ভালো। কারণ এতে তারা তাদের দেশ পুনর্গঠন করতে পারবে। এখন তাদের ভিন্ন ধরনের শাসনব্যবস্থা রয়েছে। যাই হোক, আমরা উগ্রপন্থিদের সরিয়ে দিয়েছি, তারা আর আমাদের সঙ্গে নেই।”

ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম নিয়ে উত্তেজনার জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে যৌথ সামরিক অভিযান শুরু করে। টানা ৪০ দিনের সংঘাতের পর ৭ ফেব্রুয়ারি থেকে দুই পক্ষ ১৪ দিনের যুদ্ধবিরতিতে যায়।

বিজ্ঞাপন

এই যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিচুক্তিতে রূপ দিতে গত ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। তবে ২১ ঘণ্টার দীর্ঘ বৈঠকেও কোনো চুক্তি হয়নি।

তবে ট্রাম্প জানিয়েছেন, শিগগিরই আবারও আলোচনায় বসতে পারে দুই পক্ষ। এ বিষয়ে তিনি বলেন, “আগামী দুই দিনের মধ্যে আপনারা বড় কিছু দেখতে পারেন। আমি সত্যিই তাই মনে করি।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD