Logo

হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল, ২০২৬, ১৪:২০
হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত
ছবি: সংগৃহীত

পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে নজরদারি মিশনে থাকা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি এমকিউ-৪সি ট্রাইটন ড্রোন বিধ্বস্ত হয়েছে। গত ৯ এপ্রিল এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনীর নাভাল সেফটি কমান্ড।

বিজ্ঞাপন

এমকিউ-৪সি ট্রাইটন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অন্যতম উন্নত ও ব্যয়বহুল নজরদারি ড্রোন, যা ‘ডানাযুক্ত উপগ্রহ’ নামেও পরিচিত। নর্থরপ গ্রুম্যান নির্মিত এই ড্রোনটির মূল্য প্রায় ২৩ কোটি ৮১ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ কোটি ডলারের সমপরিমাণ। এটি ২৪ ঘণ্টা উচ্চ উচ্চতায় টানা নজরদারি চালাতে সক্ষম।

নাভাল সেফটি কমান্ড একে ‘ক্লাস এ মিসহ্যাপ’ হিসেবে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়, ড্রোনটি ইতালির সিসিলির সিগোনেল্লা নেভাল এয়ার স্টেশন থেকে পরিচালিত একটি ইউনিটের ছিল। ৯ এপ্রিল হরমুজ প্রণালিতে তিন ঘণ্টার রুটিন নজরদারি মিশনে এটি উড্ডয়ন করে।

বিজ্ঞাপন

মিশন শেষে ঘাঁটিতে ফেরার সময় ড্রোনটি হঠাৎ জরুরি সংকেত পাঠাতে শুরু করে এবং এরপর সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং ডেটার বরাতে প্রতিরক্ষা বিশ্লেষণমূলক এক প্রতিবেদনে বলা হয়, প্রায় ৫০ হাজার ফুট উচ্চতা থেকে ড্রোনটি হঠাৎ ১০ হাজার ফুটেরও বেশি নিচে নেমে আসে, এরপর আর কোনো তথ্য পাওয়া যায়নি।

ড্রোনটি শত্রুপক্ষের আঘাতে ধ্বংস হয়েছে কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করেনি নাভাল সেফটি কমান্ড। উল্লেখযোগ্যভাবে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার মাত্র দুই দিন পরই এই দুর্ঘটনা ঘটে।

সূত্র: ফার্স্টপোস্ট

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD