Logo

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সংঘাত হতে পারে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে, ২০২৬, ১৬:২৩
তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সংঘাত হতে পারে
ছবি: সংগৃহীত

তাইওয়ান প্রশ্নে ভুল পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা সংঘাতে রূপ নিতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বেইজিংয়ে দুই নেতার বৈঠকে শি জিনপিং বলেন, তাইওয়ান ইস্যু যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, শি জিনপিং ট্রাম্পকে বলেন, তাইওয়ান প্রশ্নটি সঠিকভাবে পরিচালিত হলে দুই দেশের সম্পর্ক স্থিতিশীল থাকবে। তবে এটি যথাযথভাবে মোকাবিলা করা না হলে দ্বন্দ্ব, এমনকি সরাসরি সংঘাতও দেখা দিতে পারে।

বিজ্ঞাপন

চীনা প্রেসিডেন্ট আরও বলেন, তাইওয়ানের স্বাধীনতার আকাঙ্ক্ষা তাইওয়ান প্রণালির স্থিতিশীলতার সঙ্গে সাংঘর্ষিক। তার মতে, এই প্রণালির স্থিতিশীলতা বজায় রাখা যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের অন্যতম প্রধান শর্ত।

তাইওয়ান চীনের উপকূলের কাছাকাছি একটি স্বশাসিত দ্বীপ। বেইজিং এটিকে নিজের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এবং একসময় একীভূত করার অঙ্গীকার বহুদিন ধরে করে আসছে। প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের কথাও জানিয়েছে চীন।

অন্যদিকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ‘এক চীন নীতি’ মেনে চললেও তাইওয়ানকে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করে থাকে।

বিজ্ঞাপন

তাইওয়ানের স্বাধীনতার সম্ভাবনা ঠেকাতে চীন প্রায়ই দ্বীপটির আশপাশে সামরিক মহড়া ও নৌ টহল জোরদার করে। ফলে অঞ্চলটি দীর্ঘদিন ধরেই এশিয়ার অন্যতম সংবেদনশীল ভূরাজনৈতিক কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD