Logo

স্কুলে একই ছাত্রের সঙ্গে ২ শিক্ষিকার যৌন সম্পর্ক, অতঃপর...

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে, ২০২৬, ১৪:০৫
স্কুলে একই ছাত্রের সঙ্গে ২ শিক্ষিকার যৌন সম্পর্ক, অতঃপর...
ছবি এআই।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি নামকরা বেসরকারি খ্রিষ্টান স্কুলের সাবেক এক শিক্ষিকাকে ১৫ বছর বয়সী এক ছাত্রকে যৌন নিপীড়নের দায়ে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এই চাঞ্চল্যকর ঘটনায় ঐতিহ্যবাহী স্কুলটি স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে।

বিজ্ঞাপন

গত সোমবার (১৮ মে) গ্রিন কাউন্টি সুপিরিয়র কোর্টে নিজের অপরাধ স্বীকার করার পর ৬১ বছর বয়সী শেরি ডেল মলডিনকে এই সাজা দেওয়া হয়। কারাদণ্ডের পাশাপাশি তাকে ২৫ বছরের শর্তাধীন মুক্তি (প্রোবেশন) এবং আজীবন যৌন অপরাধী হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, জর্জিয়ার সিলোয়ামে অবস্থিত নাথানিয়েল গ্রিন অ্যাকাডেমিতে কর্মরত থাকাকালীন মলডিন ওই কিশোর ছাত্রকে যৌন নিপীড়ন করেন।

বিজ্ঞাপন

আইনজীবীরা জানান, প্রায় এক মাস ধরে বিভিন্ন স্থানে একাধিকবার এই যৌন সম্পর্কের ঘটনা ঘটে।

রায় ঘোষণার পর ওকমুলগি জুডিশিয়াল সার্কিটের জেলা অ্যাটর্নি টি. রাইট বার্কসডেল বলেন, এখানে ভুক্তভোগী ছিল ১৫ বছরের একটি শিশু, আর অপরজন ৬০ বছর বয়সী এক প্রবীণ নারী— আমাদের সত্যটা এভাবেই দেখা উচিত।

পবিত্র শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের অবমাননা এবং বয়সের বিশাল ব্যবধানের কারণে প্রসিকিউটররা মলডিনের আরও দীর্ঘমেয়াদি কারাদণ্ডের আবেদন করেছিলেন। তবে বিচারক টেরি এন. ম্যাসি শেষ পর্যন্ত ১২ বছরের কারাদণ্ড বহাল রাখেন।

বিজ্ঞাপন

আদালতে মলডিনের আইনজীবী তাকে কারাগারে না পাঠিয়ে কেবল শর্তাধীন মুক্তির আবেদন করেছিলেন। শুনানির সময় অভিযুক্ত শিক্ষিকা দাবি করেন, ওই সময় তিনি মানসিকভাবে 'এক অন্ধকার সময়ের' মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং নিজের কৃতকর্মের জন্য তিনি অনুতপ্ত।

এই ঘটনা প্রথম প্রকাশিত হয়, যখন স্কুলের আরেক সাবেক শিক্ষিকা বনি এলিজাবেথ ব্রাউন (২৬) একই ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগে গ্রেপ্তার হন। তবে ব্রাউন নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং জুরি ট্রায়ালের আবেদন জানিয়েছেন, যা আগামী মাসে শুরু হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

একই ছাত্রের সঙ্গে দুই নারী শিক্ষিকার কেলেঙ্কারির কারণে ১৯৫৯ সাল থেকে সুনামের সঙ্গে পরিচালিত হওয়া নাথানিয়েল গ্রিন অ্যাকাডেমিটি গত বছর স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে।

এদিকে ভুক্তভোগী কিশোর ছাত্রটি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেছে, এই নারীরা শিক্ষক পদের অপব্যবহার করেছে। আর আমার স্কুল একটি শিশু হিসেবে আমাকে নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

সূত্র: ইয়াহু

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD