৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯।
বিজ্ঞাপন
সংস্থাটির তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৬ মে) স্থানীয় সময় বিকেল ৩টা ৫২ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল কালামা শহর থেকে ২৯ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্ব দিকে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০৯ কিলোমিটার নিচে।
তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
চিলি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূতাত্ত্বিকভাবে অতি সক্রিয় এই অঞ্চলে টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণেই নিয়মিত ভূমিকম্পের ঘটনা ঘটে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।








