Logo

যুক্তরাষ্ট্রের কাছে ভারত যা চায়, তা-ই পাবে : ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ মে, ২০২৬, ১৩:০৯
যুক্তরাষ্ট্রের কাছে ভারত যা চায়, তা-ই পাবে : ট্রাম্প
ছবি: সংগৃহীত

ভারতের প্রতি অবিচল সমর্থনের বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নয়াদিল্লিতে মার্কিন দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে লাইভ ফোনকলে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ভারত আমার এবং আমার দেশের ওপর শতভাগ আস্থা রাখতে পারে। তাদের কোনো সহযোগিতার প্রয়োজন হলে তারা জানে কোথায় যোগাযোগ করতে হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ভারত বর্তমানে অর্থনীতি ও পুঁজিবাজারসহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এবং দুই দেশের সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। ট্রাম্পের ভাষায়, যুক্তরাষ্ট্রের কাছে ভারত যা চাইবে, তা-ই পাবে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একজন বড় ভক্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ভূমিকা এবং অভিবাসী পরিবারের সুযোগ-সুবিধার অভিজ্ঞতা তুলে ধরেন।

বিজ্ঞাপন

এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর অনুষ্ঠানে বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও ভারত একসঙ্গে কাজ করছে এবং এ বিষয়ে দুই দেশের অবস্থান একই।

বিশ্লেষকদের মতে, এই বক্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত দিলেও আন্তর্জাতিক অঙ্গনে এটি নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD