Logo

আকাশে প্রায় ৮ ঘণ্টা থাকার পর দিল্লিতে ফিরল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ মে, ২০২৬, ১৫:৩৬
আকাশে প্রায় ৮ ঘণ্টা থাকার পর দিল্লিতে ফিরল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট
ছবি: সংগৃহীত

প্রযুক্তিগত ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে ফিরতে বাধ্য হয়েছে দিল্লি থেকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। মঙ্গলবার (২৭ মে) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিমান সংস্থাটি।

বিজ্ঞাপন

এয়ার ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ফ্লাইটটিতে প্রায় ২৩০ জন যাত্রী ছিলেন। উড্ডয়নের কিছু সময় পরই প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে বিমানটি ফিরে আসে এবং প্রায় আট ঘণ্টা আকাশে অবস্থানের পর নিরাপদে দিল্লিতে অবতরণ করে।

জানা গেছে, বিমানটি চীনের আকাশসীমা অতিক্রম করার পর প্রায় তিন ঘণ্টা পর পুনরায় দিল্লির দিকে ফিরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

বিমান সংস্থাটি জানিয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী খাবার, আবাসন ও অন্যান্য সহায়তাও দেওয়া হচ্ছে।

ঘটনার পর বিমানটি কারিগরি পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। এর আগে এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইটেও ইঞ্জিনজনিত সমস্যা দেখা দিয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সূত্র: এনডিটিভি

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD