Logo

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঈদুল আজহার নামাজ আদায়, মুসলিম উম্মাহর মিলনমেলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ মে, ২০২৬, ১৪:০৯
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঈদুল আজহার নামাজ আদায়, মুসলিম উম্মাহর মিলনমেলা
ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন প্রান্তে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার অ্যাঙ্কল বিচ এলাকায় সকালে ঈদের জামাতে অংশ নেন বিপুল সংখ্যক মুসল্লি।

বিজ্ঞাপন

চাঁদ দেখার ভিন্নতার কারণে এবার বিভিন্ন দেশে একদিনের ব্যবধানে ঈদ উদযাপন হচ্ছে। ইন্দোনেশিয়া, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মঙ্গলবার ঈদুল আজহা পালিত হলেও বাংলাদেশ, ভারতসহ অনেক দেশে এটি উদযাপিত হবে পরদিন।

পাকিস্তানের রাওয়ালপিন্ডির ঈদগাহে হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। একইভাবে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের বান্দা আচেহ শহরের বাইতুররহমান গ্র্যান্ড মসজিদে নারী-পুরুষ একসঙ্গে ঈদের নামাজে অংশ নেন।

বিজ্ঞাপন

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কুইয়াপো এলাকায় এবং অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল শহর সিডনির লাকেম্বা মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিদের মধ্যে ঈদের আনন্দ ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।

বিশ্বজুড়ে মুসলমানদের এই ধর্মীয় উৎসব ঈদুল আজহা ত্যাগ, ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা নিয়ে পালিত হচ্ছে।

সূত্র: গালফ নিউজ

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD