Logo

লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩১

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ মে, ২০২৬, ১২:১০
লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩১
ছবি: সংগৃহীত

দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহকে লক্ষ্য করে সামরিক অভিযান আরও জোরদারের ঘোষণা দেওয়ার পর এই হামলা চালায় ইসরায়েল।

বিজ্ঞাপন

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, একাধিক এলাকায় চালানো হামলায় বহু মানুষ আহত হয়েছেন। এতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর ১০০টিরও বেশি সামরিক অবকাঠামো ও যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এপ্রিলের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিকে অন্যতম বড় হামলা হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে সোমবার (২৫ মে) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন। পরদিন নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে তিনি জানান, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান আরও তীব্র করা হচ্ছে।

নেতানিয়াহু বলেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বড় আকারের অভিযান পরিচালনা করছে এবং উত্তর ইসরায়েলের জনবসতিকে নিরাপদ রাখতে সীমান্তবর্তী নিরাপত্তা অঞ্চল আরও শক্তিশালী করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা চলমান যুদ্ধবিরতিকে আরও অনিশ্চিত করে তুলছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক আলোচনাও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: বিবিসি

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD