Logo

মসজিদুল হারামে ঈদের নামাজের ইমামতি করবেন যিনি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ মে, ২০২৬, ১৮:৩৮
মসজিদুল হারামে ঈদের নামাজের ইমামতি করবেন যিনি
ছবি: সংগৃহীত

পবিত্র মক্কার মসজিদুল হারামে এবারের ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন খ্যাতিমান ইসলামিক স্কলার শায়খ ড. বানদার বালিলাহ। একই সঙ্গে তিনি ঈদের খুতবাও প্রদান করবেন। মসজিদে হারাম কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

শায়খ বানদার বালিলাহ দীর্ঘদিন ধরে মসজিদুল হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রায় এক দশক ধরে তিনি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই মসজিদে ইমামতির দায়িত্বে রয়েছেন। ১৯৭৫ সালে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় তার জন্ম।

তিনি মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে ইসলামি আইনে গ্রাজুয়েশন সম্পন্ন করেন এবং ইসলামি ফিকহে মাস্টার্স করেন। ২০০৮ সালে তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

বিজ্ঞাপন

২০১৩ সালে শায়খ বানদার বালিলাহ মসজিদে হারামের ইমাম নিযুক্ত হন। এর আগে মক্কার আরও কিছু মসজিদে তিনি ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রতি বছর মসজিদুল হারামে অনুষ্ঠিত ঈদুল আজহার নামাজ ও খুতবায় বিশ্বের বিভিন্ন দেশের লাখো মুসল্লি অংশগ্রহণ করেন। এছাড়া এই নামাজ ও খুতবা বিশ্বের নানা প্রান্তে সরাসরি সম্প্রচার করা হয়, যা কোটি কোটি মুসলমান গভীর আগ্রহ নিয়ে অনুসরণ করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD