আল-আকসা মসজিদে ঈদের নামাজে হাজারো মুসল্লির অংশগ্রহণ

পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে দখলকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদে হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন।
বিজ্ঞাপন
যুদ্ধ ও উত্তেজনার পরিবেশের মধ্যেও বুধবার (২৭ মে) সকাল থেকে মসজিদ প্রাঙ্গণ মুসল্লিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে।
স্থানীয় সূত্র ও বার্তাসংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, ঈদের চার দিনের ছুটির প্রথম দিনেই আল-আকসার চত্বরজুড়ে বিপুল সংখ্যক মুসল্লি ঈদের জামাতে অংশ নেন।
বিজ্ঞাপন
ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা হজরত ইবরাহিম (আ.)-এর ত্যাগের স্মরণে পালিত হয়। এই দিনে মুসলমানরা পশু কোরবানি করে দরিদ্রদের মাঝে তা বিতরণ করেন।
তবে এবারের ঈদ এমন এক সময়ে এসেছে, যখন গাজা উপত্যকায় চলমান সংঘাত ও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সংঘাতে বহু মানুষের প্রাণহানি ও বিপুল ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
বিজ্ঞাপন
বিশ্লেষকদের মতে, যুদ্ধ ও অস্থিরতার মধ্যেও আল-আকসায় ঈদের নামাজ আদায় ফিলিস্তিনি জনগণের ধর্মীয় ও মানসিক দৃঢ়তার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি








