Logo

এবার এআই পরিচালিত ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ মে, ২০২৬, ১৪:০৯
এবার এআই পরিচালিত ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কেসিএনএ বুধবার (২৭ মে) এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন-এর তত্ত্বাবধানে প্রথমবারের মতো ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর্টিলারি রকেট এবং এআই পরিচালিত প্রিসিশন ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে।

কিম জং উন জানিয়েছেন, এআই-নিয়ন্ত্রিত এই ক্রুজ ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ১০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।

বিজ্ঞাপন

কেসিএনএ দাবি করেছে, ‘স্পেশাল মিশন ওয়ারহেড’ প্রকল্পের আওতায় তৈরি করা এসব অস্ত্রের শক্তি, নির্ভুলতা এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ সক্ষমতা যাচাই করতেই এই পরীক্ষা চালানো হয়েছে।

পরীক্ষার পর দেওয়া এক বক্তব্যে কিম বলেন, আধুনিক যুদ্ধক্ষেত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে অস্ত্র ও স্বয়ংক্রিয় উৎক্ষেপণ ব্যবস্থাকে উন্নত করা হয়েছে এবং এসব প্রযুক্তি ভবিষ্যৎ যুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারবে।

তিনি আরও জানান, পরীক্ষিত ক্ষেপণাস্ত্রগুলো দক্ষিণ কোরিয়া সীমান্তবর্তী আর্টিলারি ইউনিটে মোতায়েনের পরিকল্পনা রয়েছে। এসব ক্ষেপণাস্ত্রে উন্নত নেভিগেশন ও এআই-ভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা যুক্ত করা হয়েছে, যা দূরবর্তী লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালাতে সক্ষম বলে দাবি করা হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী-র সঙ্গে যোগাযোগ করা হলে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে এক মুখপাত্র জানিয়েছেন, উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পর্কে তারা অবগত রয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, গত কয়েক বছরে একাধিক দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালেও এবারই প্রথম এআই প্রযুক্তিনির্ভর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দাবি করল উত্তর কোরিয়া।

বিজ্ঞাপন

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD