Logo

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা : আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ জুন, ২০২৬, ১৫:৩৭
ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা : আকাশসীমা বন্ধ করল ইসরায়েল
ছবি: সংগৃহীত

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইসরায়েল। সোমবার (৮ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি, ইসরায়েলি চ্যানেল–১২ এর বরাতে।

বিজ্ঞাপন

চ্যানেল–১২ জানায়, হুতিদের হামলার পর নিরাপত্তাজনিত কারণে ইসরায়েলের আকাশসীমা অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তেল আবিবসহ মধ্য ও দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠার পর ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে। ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড সতর্কবার্তা জারি করে।

বিজ্ঞাপন

এর আগে আঞ্চলিক উত্তেজনার মধ্যে রোববার গভীর রাতে ইরান ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একই সময় বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলার জবাবে ওই হামলা হয় বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

পরবর্তীতে ইসরায়েল ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে পাল্টা হামলা চালায়। এতে তেহরান, ইস্ফাহান ও তাবরিজসহ একাধিক শহরে বিস্ফোরণের খবর পাওয়া যায়।

সূত্র: আনাদোলু

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD