Logo

ইরানের হামলা: জরুরি বৈঠক ডাকলেন নেতানিয়াহু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ জুন, ২০২৬, ১৫:১৬
ইরানের হামলা: জরুরি বৈঠক ডাকলেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত

ইরানের সাম্প্রতিক হামলার পর জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৈঠকে দেশটির কয়েকজন শীর্ষ মন্ত্রী অংশ নেবেন বলে জানা গেছে। সোমবার (৮ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

বিজ্ঞাপন

ইসরায়েলি একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায়, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে স্থানীয় সময় সকাল ১১টায় নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক আহ্বান করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকটি সীমিত পরিসরে অনুষ্ঠিত হচ্ছে এবং এতে গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী উপস্থিত আছেন।

এদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড দাবি করেছে, তারা ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, নেভাতিম ও তেল নফ বিমানঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

বিজ্ঞাপন

বিপ্লবী গার্ডের দাবি, ইসরায়েল ইরানের তিনটি অঞ্চলে একাধিক রাডার স্থাপনায় হামলা চালিয়েছিল, তার জবাবে এই পাল্টা আক্রমণ চালানো হয়েছে।

এর আগে রোববার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। ওই ঘটনার পর রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর সোমবার সকালে ইসরায়েল আবারও পাল্টা হামলা চালায়, লক্ষ্য ছিল তেহরান, ইস্ফাহানসহ ইরানের কয়েকটি শহর।

পরবর্তীতে ইয়েমেনের হুতি গোষ্ঠীও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে জানা যায়। একই সময় ইরান থেকেও একাধিক দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত থাকে।

বিজ্ঞাপন

বর্তমানে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে বলেও জানা গেছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD