Logo

আবারও যুদ্ধে জড়াল ইরান-ইসরায়েল, পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ জুন, ২০২৬, ১৪:৪৮
আবারও যুদ্ধে জড়াল ইরান-ইসরায়েল, পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা
ছবি: সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে, যার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে ইরানের লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে জানা গেছে। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে এবং ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে আঘাত হানার দাবি করেছে।

বিজ্ঞাপন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরে ইসরায়েলের কয়েকটি ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ হামলা চালানো হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তেহরানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি তাবরিজ ও ইসফাহান শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে দুই দেশের চলমান উত্তেজনা আরও বেড়েছে।

বিজ্ঞাপন

এর আগে রোববার রাতে ইসরায়েলে হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে জানায়, যুদ্ধবিরতি লঙ্ঘন আর সহ্য করা হবে না। সেই অবস্থান থেকেই পাল্টা হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।

ইরানের হামলার পর সোমবার আবারও পাল্টা আঘাত হানে ইসরায়েল। এতে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

উভয় পক্ষের হামলা-পাল্টা হামলায় পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা।

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD