Logo

ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরু ইরানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ জুন, ২০২৬, ১৫:৫৭
ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরু ইরানের
ছবি: সংগৃহীত

ইসরায়েলের আগ্রাসনের জবাবে ‘অপারেশন নাসর’ শুরু করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস শাখা। এই অভিযানের অংশ হিসেবে ইসরায়েলের কৌশলগত দুটি বিমানঘাঁটি নেভাতিম ও তেল নফ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। সোমবার (৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ‘অপারেশন নাসর’-এর আওতায় আইআরজিসি অ্যারোস্পেস বাহিনীর সদস্যরা ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে আঘাত হানছে।

আইআরজিসির জনসংযোগ দপ্তরের বরাতে জানানো হয়েছে, ১২ দিনের সংঘাতে নিহতদের স্মরণে সোমবার সকালে ‘ইয়া হায়দার কারার’ সাংকেতিক নামে এই অভিযান শুরু করা হয়।

বিজ্ঞাপন

তাদের দাবি অনুযায়ী, ইরানের রাডার স্থাপনায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার সরাসরি জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।

বিবৃতিতে আইআরজিসি জানায়, সর্বশক্তিমান আল্লাহর ওপর ভরসা রেখে অ্যারোস্পেস বাহিনী নেভাতিম ও তেল নফ ঘাঁটির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।

একটি ধর্মীয় আয়াত উদ্ধৃত করে বলা হয়, অন্যায়ভাবে আক্রান্তদের প্রতিরোধের অধিকার রয়েছে এবং আল্লাহ তাদের সহায় হবেন।

বিজ্ঞাপন

আইআরজিসি আরও জানায়, যেকোনো হামলার জবাব দিতে তাদের সব ইউনিট ও অভিযানিক দল সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

সূত্র: মেহের নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD