Logo

তেহরানে উড়ে আসা ড্রোন ভূপাতিত করল ইরানি সশস্ত্র বাহিনী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ জুন, ২০২৬, ১৯:০৪
তেহরানে উড়ে আসা ড্রোন ভূপাতিত করল ইরানি সশস্ত্র বাহিনী
ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের আকাশে উড়ে আসা একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির সশস্ত্র বাহিনী। ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটিকে শনাক্ত করার পর সফলভাবে ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

তবে ড্রোনটির ধরন বা এটি হামলার উদ্দেশ্যে ব্যবহৃত কোনো ড্রোন ছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছেন।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সংঘাত চলাকালে ইরান নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কয়েকটি অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল।

বিজ্ঞাপন

এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোববার যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

পরদিন সোমবার সকালে ইসরায়েল পাল্টা হামলা চালিয়ে ইরানের রাজধানী তেহরান, ইস্ফাহানসহ তিনটি শহরে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর পরপরই সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করে।

ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনভিত্তিক হুতি বিদ্রোহীরাও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর অল্প সময়ের মধ্যেই ইরান থেকেও নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু হয়। মধ্যরাতের পর থেকে কয়েক দফায় ইরান হামলা চালিয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

অন্যদিকে ইসরায়েলও তেহরানসহ বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে। ফলে অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানানোর চেষ্টা করেছিলেন। তবে সেই আহ্বানে সাড়া না দিয়ে ইসরায়েল ভোরেই পাল্টা হামলা শুরু করে। এরপর দুই পক্ষের মধ্যে পূর্ণমাত্রার হামলা-পাল্টা হামলা চলতে থাকে।

বিজ্ঞাপন

সূত্র: মেহের নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD